জয়পুরহাট, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জমি নিয়ে বিরোধের জের ধরে জয়পুরহাট সদর উপজেলার জামালপুর গ্রামে শুক্রবার সকালে দু'পরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও চারজন।
নিহত ব্যক্তি হলেন- তারাজুল ইসলাম (৩৮)। তিনি জামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।
আহতদের জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, সকাল ১০টার দিকে জামালপুর গ্রামের চার মাথা চাত্রা মাঠে জমি দখলকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর সংঘর্ষ হয়। এ সময় প্রতিপরে বর্শার আঘাতে মারা যান তারাজুল।
এ ব্যাপারে মামলার দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬২৬ ঘ.
bdnews24