২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় মিনু হত্যাকাণ্ড: স্বামীসহ তিন আসামির ফাঁসি কার্যকর

যশোর কেন্দ্রীয় কারাগারে গণধর্ষণ ও খুনের দায়ে দণ্ডিত তিন আসামির ফাঁসি বৃহস্পতিবার রাতে কার্যকর করা হয়েছে। যাদের ফাঁসি কার্যকর হয়েছে তারা হলেন- চুয়াডাঙ্গা জেলার হাজরাহাটি গ্রামের ওমর আলীর ছেলে মিনারুল ইসলাম ওরফে মিনা, জিন্নাত আলী মণ্ডলের ছেলে শুকুর আলী এবং মজিবর রহমান ওরফে ঠাণ্ডু মন্সীর ছেলে একরামুল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2009, 10:16 AM

Updated : 26 Aug 2022, 11:04 AM

যশোর, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর কেন্দ্রীয় কারাগারে গণধর্ষণ ও খুনের দায়ে দণ্ডিত তিন আসামির ফাঁসি বৃহস্পতিবার রাতে কার্যকর করা হয়েছে। যাদের ফাঁসি কার্যকর হয়েছে তারা হলেন- চুয়াডাঙ্গা জেলার হাজরাহাটি গ্রামের ওমর আলীর ছেলে মিনারুল ইসলাম ওরফে মিনা, জিন্নাত আলী মণ্ডলের ছেলে শুকুর আলী এবং মজিবর রহমান ওরফে ঠাণ্ডু মন্সীর ছেলে একরামুল হোসেন। যশোর কেন্দ্রীয় কারাগারের সুপার পার্থ গোপাল জানান, রাত ১১টা ১৫ মিনিটে মিনারুল ও শুকুর আলী এবং রাত ১১টা ৪৫ মিনিটে একরামুলের ফাঁসি কার্যকর করা হয়েছে। এ সময় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুক্রবার ভোর ৫টায় তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান। ২০০০ সালের ১ সেপ্টেম্বর বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে স্ত্রী মিনু আরা খাতুনকে নিয়ে বের হন স্বামী মিনারুল। এর কয়েকদিন পর বোয়ালমারি মাঠে একটি ইদারার মধ্যে মিনুর তবিত লাশ পাওয়া যায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়। এ মামলায় গ্রেপ্তারকৃতরা মিনুকে ধর্ষণ শেষে ধারাল অস্ত্রের আঘাতে হত্যার কথা স্বীকার করেন। ২০০২ সালের ১৮ জুন চুয়াডাঙ্গা জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ ছয় আসামিকে মৃত্যুদণ্ড দেয়। এরা হলো- মিনারুল, শুকুর, একরামুল, তজিবুল, কাবলু ও সাজিবুল। পরে উচ্চ আদালত প্রথম তিন আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন। বাকিদের যাবজ্জীবন কারাদণ্ড দেন। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত তজিবুল, কাবুল ও সাজিবুল বর্তমানে যশোর কারাগারে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬১৪ ঘ.