২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ বছর একুশে পদক পাচ্ছেন ১৩ জন

এ বছর ১৩ জনকে একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২০ ফেব্রুয়ারি বেলা ১১টায় ওসমানি স্মৃতি মিলনায়তনে একুশে পদক বিতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2009, 10:59 AM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ বছর ১৩ জনকে একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২০ ফেব্রুয়ারি বেলা ১১টায় ওসমানি স্মৃতি মিলনায়তনে একুশে পদক বিতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শাহজাহান সিরাজ বৃহস্পতিবার জানান, রাষ্ট্র ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৩ জনকে একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বছর একুশে পদক পাচ্ছেন- শিক্ষায় ড. রোরহান উদ্দিন খান জাহাঙ্গীর, গবেষণায় অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, ভাষা আন্দোলনে মাহবুব উল আলম চৌধুরী (মরণোত্তর), সাংবাদিকতায় আশরাফ উজ-জামান খান (মরণোত্তর), সংঙ্গীতে বেগম বিলকিস নাসির উদ্দিন, সাংবাদিকতায় মানিক চন্দ্র সাহা (মরণোত্তর) ও হুমায়ন কবীর বালু (মরণোত্তর), সাহিত্যে বেগম সেলিনা হোসেন, গবেষণায় শামসুজ্জামান খান, দারিদ্র্য বিমোচনে ড. কাজী খলীকুজ্জামান আহমদ, সমাজসেবায় মোহাম্মদ রফি খান (ড. এম আর খান), চারুকলায় মনসুর-উল-করিম এবং নাট্যকলায় রামেন্দু মজুমদার। প্রদক প্রাপ্তদের ৪০ হাজার টাকাসহ তিন ভরি ওজনের একটি স্বর্ণ পদক ও সন্মাননাপত্র দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিআর/এইচএ/১৭৪৪ঘ.