চট্টগ্রাম, ফেব্রুয়ারি ১১ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামী লীগ ও বাম সমর্থিত আইনজীবী সংসদের অ্যাডভোকেট রফিকুল কাদের সভাপতি এবং জিয়া উদ্দিন আহম্মদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সমিতির ১৮টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া ১২টি পদে আওয়ামী লীগ সমর্থিত সমন্বয় পরিষদ জয়ী হয়েছে। বাকি চারটি পদে বিএনপি ও জামায়াত সমর্থিত সম্মিলিত ঐক্য পরিষদ বিজয়ী হয়েছে।
ঘোষিত ফলাফলে রফিকুল কাদের ৬৪৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের প্রার্থী রেজাউল করিম চৌধুরী পান ৫৮০ ভোট।
সাধারণ সম্পাদক পদে জিয়াউদ্দিন আহম্মদ ৬৫৩ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের নূরুল আফছার তার চেয়ে ৯৪ ভোট কম পেয়েছেন।
সমন্বয় পরিষদের বিজয়ী প্রার্থীরা হলেন সিনিয়র সহ-সভাপতি এম খোরশেদ আলম দোভাষ, সহ-সভাপতি প্রদীপ কুমার দেব, সহ-সাধারণ সম্পাদক কিশোর কুার দাশ, পাঠাগার সম্পাদক প্রিয়তোষ বড়
bdnews24