চাঁপাইনবাবগঞ্জ, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ ২৪ ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের এক গ্রামে প্রায় ছয় বিঘা জমিতে পপি চাষের সন্ধান পাওয়া গেছে।
এর সঙ্গে সংশ্লিষ্ট পাঁচ জনকে বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন- পারদিলালপুর গ্রামের জামিরুল (২৫), রফিকুল (৩৭), নাসিম (২৬), ইলিয়াস (৬৫) ও রাসেল বাবুকে (১৮)।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, "খবর পেয়ে পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা দুপুর দেড়টার দিকে অভিযান চালাই। পরে সত্যতা নিশ্চিত হয়ে পারদিলালপুর গ্রামের ওই ছয় বিঘা জমির পপি ক্ষেত ধ্বংস করা হয়।"
পুলিশ কর্মকর্তা আরও জানান, ওই গ্রামের তুফানী নামের এক ব্যক্তির কাছ থেকে জমি নিয়ে একই গ্রামের আব্দুস সাত্তার ও খোদাবকশ পপি চাষ শুরু করেছিলেন।
স
bdnews24