২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা কর্মকর্তা নিহত, স্পিকার-ডেপুটি স্পিকারের শোক

বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তারা নিহত হওয়ায় সংসদের স্পিকার আব্দুল হামিদ সরকার এবং ডেপুটি স্পিকার শওকত আলী গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2009, 07:37 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তারা নিহত হওয়ায় সংসদের স্পিকার আব্দুল হামিদ সরকার এবং ডেপুটি স্পিকার শওকত আলী গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন। তথ্যবিবরণীতে শুক্রবার বলা হয়, বিডিআর সদরদপ্তরের এ হত্যাকান্ড খুবই দুঃখজনক এবং এটি গোটা জাতিকে মর্মাহত করেছে। তারা নিহত সেনা কর্মকর্তাদের রুহের মাগফেরাত কামনা করেন। এছাড়া শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জানান। তারা হাসপাতালে চিকিৎসাধীন সেনা কর্মকর্তাদের দ্রুত আরোগ্যও কামনা করেন। বিডিনিউজ ২৪ ডটকম/এএনএস/টিআর/০১৩৭ ঘ.