২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কপোতাক্ষের বাঁধ ভেঙে সাতক্ষীরায় ছয় গ্রাম প্লাবিত

সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নে শুক্রবার সকালে কপোতাক্ষ নদীর বেড়ি বাঁধের প্রায় ১১০ মিটার অংশ ভেঙে ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2009, 06:11 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

সাতক্ষীরা, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ ২৪ ডটকম) - সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নে শুক্রবার সকালে কপোতাক্ষ নদীর বেড়ি বাঁধের প্রায় ১১০ মিটার অংশ ভেঙে ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে। ইউনিয়নের খলিসাবুনিয়া, নেবুবুনিয়া, গাবুরা, লক্ষ্মীখালি ও গাগড়ামারিসহ ছয়টি গ্রামের রাস্তাঘাট, ফসলী জমি এবং প্রায় একশত চিংড়ি ঘের তলিয়ে গেছে। গাবুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিউল আযম লেলিন বলেন, শুক্রবার সকালে অল্প ভাঙন দেখা দিলে রিং বাঁধ দেওয়া হয়। কিন্তু সন্ধ্যায় প্রবল জোয়ারের চাপে তা ভেঙে যায়। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দুর্বল ব্লক ধসে বেড়িবাঁেধর এ অংশটি ভেঙে গেছে বলে জানান তিনি। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী লুৎফর রহমান বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, পানিতে কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার খবর পেয়ে শ্যামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং গাবুরা ইউপি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি বলেন, "ভাঙন ঠেকাতে বাঁধে সকালে কিছু স্ল্যাব নিক্ষেপ করা হয়েছিল। আগামীকাল (শনিবার) আরও নিক্ষেপ করা হবে।" বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/০০০৬ ঘ.