২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে দুদল মটর শ্রমিকের সংঘর্ষে আহত ৬০

রংপুর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের নিয়ন্ত্রণ ও মটর শ্রমিক ইউনিয়ন কার্যালয় দখল নিয়ে শুক্রবার আবারও শ্রমিকদের দুটি গ্র"পের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৬০ জন আহত হয়েছেন। এ সময় প্রায় ৫০টি দোকান ভাঙচুর হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2009, 05:51 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

রংপুর, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ ২৪ ডটকম) - রংপুর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের নিয়ন্ত্রণ ও মটর শ্রমিক ইউনিয়ন কার্যালয় দখল নিয়ে শুক্রবার আবারও শ্রমিকদের দুটি গ্র"পের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৬০ জন আহত হয়েছেন। এ সময় প্রায় ৫০টি দোকান ভাঙচুর হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এ ঘটনায় সাত ঘণ্টা টার্মিনাল থেকে বাস চলাচল করেনি। সংঘর্ষের ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে ব্যবসায়ীরা সন্ধ্যায় ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবরোধ করলে প্রায় দু'ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। আহতদের মধ্যে সিরাজুল, জাহাঙ্গীর, কিরণ, সোহেল, রবিউল, নাজমুল, আলমগীর, মনসুর, মুকুল, শাহীনসহ বেশ কয়েকজনকে স্থানীয় ক্লিনিক ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গত বুধবার মটর শ্রমিক ইউনিয়নের দুই গ্র"পের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুই গ্র"পই পাইপগান, কাটা রাইফেল, রাম দা, বল্লম ও লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। দুপক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া আর সংঘর্ষ চলে দুপুর প্রায় দেড়টা পর্যন্ত। এ সময় আশপাশের প্রায় ৫০টি দোকান ভাঙচুর হয়। সহকারী পুলিশ সুপার (সার্কেল-১) মো. সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রংপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ সাংবাদিকদের জানান, সংঘর্ষ থামাতে পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করেছে। এদিকে, টার্মিনালে শ্রমিকদের দুই গ্র"পের সংঘর্ষের সময় বেশ কিছু দোকানে লুটপাট হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। সুলতান নামে একজন ব্যবসায়ী বলেন, তার দোকানের প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। মমতাজ, আফজালসহ আরও কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, শ্রমিকদের সংঘর্ষের সময় দোকানে হামলা, লুটপাট হলেও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না। তাদের প্রশ্ন এ অবস্থায় কিভাবে ব্যবসা করবেন তারা? ব্যবসায়ীরা নিরাপত্তার দাবিতে সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে রাত সোয়া ৮টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে রাখেন। অবরোধের কারণে মহাসড়কের দুই প্রান্তে শত শত যান আটকা পড়ে। পরে সহকারী পুলিশ সুপার সেলিমসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের নিরাপত্তার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। অবরোধের সময় রংপুর জেলা দোকান মালিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম, বাস টার্মিনাল ব্যাবসায়ী সমিতির সভাপতি মোজাফ্ফর হোসেন, দোকান মালিক সমিতির নেতা আলতাফ হোসেনসহ ব্যবসায়ী নেতারা বক্তব্য রাখেন। তারা বলেন, শ্রমিকদের সংঘর্ষের কারণে তারা দ্কোান বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে পুলিশকে অনুরোধ করেও কোন কাজ হয়নি। ব্যাবসায়ী নেতারা অবিলম্বে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ এবং দায়ীদের গ্রেপ্তারের দাবি জানান। বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৩৯ ঘ.