ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহ সদর উপজেলার অশ্বস্থলী গ্রামে শুক্রবার সন্ধ্যায় বুড়ো মোল্লা (৫৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
হত্যাকারীরা চরমপন্থী দলের সদস্য। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে পুলিশ জানায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বুড়ো মোল্লা গ্রামের একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় একদল অজ্ঞাত চরমপন্থী তাকে লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি জানান, বুড়ো মোল্লা বিএনপি সমর্থক বলে এলাকাবাসী জানিয়েছে।
এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২১০৭ ঘ.
bdnews24