২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে অগ্নিকাণ্ডে সেবা ফোনের চার শতাধিক সংযোগ বিচ্ছিন্ন

বাগেরহাটে বেসরকারি 'সেবা ফোন' এর প্রধান বিতরণ কক্ষে মঙ্গলবার সন্ধ্যায় আগুন লেগে চার শতাধিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2009, 03:47 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

বাগেরহাট, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটে বেসরকারি 'সেবা ফোন' এর প্রধান বিতরণ কক্ষে মঙ্গলবার সন্ধ্যায় আগুন লেগে চার শতাধিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বাগেরহাট বাংলাদেশ টেলি কমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) কার্যালয় চত্বরে সেবা ফোন এর বিতরণ কেন্দ্রটি অবস্থিত। সেবা ফোনের বাগেরহাটের প্রধান বিতরণ কক্ষের সহকারী প্রকৌশলী জিএম জাবিদ হোসেন জানান, সব ধরনের প্রতিরোধক ব্যবস্থা থাকা সত্বেও হঠাৎ শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়। তিনি বলেন, "আগুনে বিতরণ কক্ষের ফায়ার ফাইটিং কন্ট্রোলার এবং সার্চ প্রটেক্টর টাওয়ারের সরঞ্জাম পুড়ে গেছে। এতে বাগেরহাটের সেবা ফোনের চার শতাধিক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।" ঘটনাটি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কবে নাগাদ আবার সেবা ফোনের সংযোগ স্থাপন করা যাবে তা তিনি নিশ্চিত করে জানাতে পারেননি। বাগেরহাট দমকলের স্টেশন কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সুইচ বোর্ডে আগুন ধরে যায়। দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, "আগুনে ওই নিয়ন্ত্রণ কক্ষের বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে। তবে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২০ ঘ.