২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের কার্যনির্বাহী সংসদের সভা শুরু

নবম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে আওয়ামী লীগকে নির্বাচিত করায় সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে অভিনন্দন জানানোর মধ্য দিয়ে মঙ্গলবার সকালে দলটির কার্যনিবাহী সংসদের বৈঠক শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2009, 06:38 AM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে আওয়ামী লীগকে নির্বাচিত করায় সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে অভিনন্দন জানানোর মধ্য দিয়ে মঙ্গলবার সকালে দলটির কার্যনিবাহী সংসদের বৈঠক শুরু হয়েছে। নির্বাচনের পর এটিই দলটির কার্যনির্বাহী সংসদের প্রথম বৈঠক। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে। শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করছেন। সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হওযার পর আধ ঘন্টার জন্য তা মুলতবি করা হয়। এসময় আওয়ামী লীগের মুখপাত্র ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, "বৈঠকে রাষ্ট্রপতি হওয়ায় আমাদের বর্ষীয়ান নেতা জিল্লুর রহমানকে অভিনন্দন জানানো হয়েছে। আওয়ামী লীগের জন্য তার অবদান অনেক। আওয়ামী লীগ তার ৬০ বছরের ইতিহাসে এ প্রথম কোন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালো। দলটির ইতিহাসে এরকম সুযোগ আর আসেনি।" ১/১১ এর পর জিল্লুর রহমানের বলিষ্ঠ পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, "১/১১ এর পর তিনি (জিল্লুর রহমান) দলকে এগিয়ে নিয়ে গেছেন। যখন রাজনীতিন উপর সাঁড়াশি অভিযান চালানো হয় তখন তার পদক্ষেপগুলো ছিল বলিষ্ঠ।" রাষ্ট্রপতি হিসেবে জিল্লুর রহমানের সফলতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে আশরাফ বলেন, "আমরা আশা করছি তিনি অত্যন্ত নিরপেক্ষ ও দক্ষতার সঙ্গে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। তিনি আমাদের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবেন।" বৈঠকে শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়েছে বলেও জানান তিনি। কার্যনির্বাহী সংসদের এ বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জিল্লুর রহমানকে অভিনন্দন জানানোর সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রথানমন্ত্রীর তথ্য সচিব আবুল কালাম আজাদ জানান, "জিল্লুর রহমানকে অভিনন্দন জানানোর সময় শেখ হাসিনা নিজেও আবেগতাড়িত হয়ে পড়েন। এসময় শুধু হাসিনাই নয় জিল্লুর রহমানসহ কার্যনির্বাহী সংসদের অধিকাংশ সদস্যই আবেগতাড়িত হন। অশ্র"সিক্ত চোখে শেখ হাসিনা জিল্লুরকে ফুল দিয়ে অভিনন্দন জানান।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএফ/জিএনএ/১২৩১ ঘ.