ঢাকা, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের জয়নুল গ্যালারিতে সোমবার থেকে শুরু হয়েছে সিরামিক স্টুডিও 'পোড়ামন'- এর চতুর্থ প্রদর্শনী।
চারুকলা ইনস্টিটিউটের ডীন শিল্পী অধ্যাপক রফিকুন নবী সোমবার দুপুরে এ প্রদর্শনীর উদ্বোধন করেন।
এই উপলক্ষে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে ইনস্টিটিউটের মৃৎশিল্প বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মো. রবিউল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথি রফিকুন নবী বলেন, "এখন তরুণরা নানা পরীক্ষা-নিরীক্ষা করছেন শিল্প মাধ্যম নিয়ে। সেই প্রচেষ্টারই একটি উদ্যোগ এই প্রদর্শনী।"
বিশেষ অতিথি মো. রবিউল ইসলাম নিরীক্ষাধর্মী এই কাজের জন্য শিল্পীদের সাধুবাদ জানান।
নিজেদের এই শিল্পকর্ম এবং প্রদর্শনী সম্পর্কে বলতে গিয়ে 'পোড়ামন'- এর অন্যতম সদস্য তাহ্মিনা হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা প্রতিবছর চারুকলার জয়নুল গ্যালারিতে এ কারণেই প্রদর্শনী করছি যাতে আমাদের শিল্পকর্ম সাধারণের নাগালে আসে।"
তাহ্মিনা হাফিজ, নূর মোহাম্মদ তালুকদার এবং মো. মেহেদী মাসুদ- এই তরুণ তিন শিল্পীর হাতে বানানো প্রায় ৪০০টি সিরামিকের গহনা, ক্রোকারিজ এবং মৃৎশিল্পকর্ম স্থান পেয়েছে এই প্রদর্শনীতে।
প্রদর্শনীর শিল্পকর্মগুলো বিক্রি হবে। এগুলোর দাম ১৫০ টাকা থেকে ৯৫০ টাকা পর্যন্ত।
১৫ ফেব্র"য়ারি পর্যন্ত প্রদর্শনী চলবে। খোলা থাকবে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওএফএস/কিউএইচ/এসকে/০১০৮ঘ.
bdnews24