২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'রাষ্ট্রপতি তরল নন, বায়বীয় পদার্থ'

রাষ্ট্রপতির ভাষণের ওপর সোমবারও জাতীয় সংসদে আলোচনা হয়েছে। সাংসদরা রাষ্ট্রপতির সমালোচনার পাশাপাশি তাকে নিয়ে ঠাট্টা-বিদ্রুপও করেন। আওয়ামী লীগ সাংসদ অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল এনামুল হক বলেন, "আমরা রাষ্ট্রপতির তিনটি রূপ দেখতে পেয়েছি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2009, 06:11 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

ঢাকা, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাষ্ট্রপতির ভাষণের ওপর সোমবারও জাতীয় সংসদে আলোচনা হয়েছে। সাংসদরা রাষ্ট্রপতির সমালোচনার পাশাপাশি তাকে নিয়ে ঠাট্টা-বিদ্রুপও করেন। আওয়ামী লীগ সাংসদ অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল এনামুল হক বলেন, "আমরা রাষ্ট্রপতির তিনটি রূপ দেখতে পেয়েছি। বিএনপি, তত্বাবধায়ক সরকার এবং বর্তমান সরকারের সময় তার ভিন্ন ভিন্ন রূপ আমাদের বিস্মিত করেছে। আসলে উনি তরল পদার্থ নন। উনি বায়বীয় পদার্থ। তাকে ধন্যবাদের পরিবর্তে অন্য কিছু দেওয়া উচিত।" আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের সদস্য এ কে এম রহমতউল্লাহ বলেন, "রাষ্ট্রপতির বক্তব্য গঠনমূলক এবং সময়োপযোগী হলেও তিনি নীল নকশার নির্বাচনের মাধ্যমে বিএনপি-জামায়াত জোটকে ক্ষমতায় আনতে চেয়েছিলেন। এ কারণে তাকে ধন্যবাদ দেওয়া যায় না।" আওয়ামী লীগ সাংসদ প্রমোদ মানকিন বলেন, "রাষ্ট্রপতি তার ভাষণে ডিজিটাল বাংলাদেশের কথা উল্লেখ করায় তাকে ধন্যবাদ দেওয়া যেতে পারে।" অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের মো: এনামুল হক , আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, গোলাম খোন্দকার মাহমুদ প্রিন্স, একরামুল করিম চৌধুরী, ওমর ফারুক চৌধুরী, শফিকুল আজম খান, এছাহাক হোসেন তালুকদার, মীর শওকত আলী বাদশাহ, সিরাজুল আকবর, জাতীয় পার্টির মো: মজিবর রহমান আলোচনায় অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেআরসি/এইচএ/২৩৫৪ঘ.