২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রণব-মনি আলোচনা শুরু

পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সফররত ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জীর আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় শুরু হওয়া এ আলোচনায় বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন দীপু মনি এবং ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন প্রণব মুখার্জী। তার পরবর্তী কর্মসূচির মধ্যে আছে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে বৈঠক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2009, 06:31 AM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্র"য়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সফররত ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জীর আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় শুরু হওয়া এ আলোচনায় বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন দীপু মনি এবং ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন প্রণব মুখার্জী। তার পরবর্তী কর্মসূচির মধ্যে আছে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে বৈঠক। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর আরো কর্মসূচির মধ্যে রয়েছে- বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে নাট্যকলা ও সঙ্গীত বিভাগের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন ও রাতে গুলশানে ভারতীয় হাইকমিশনে ভোজসভায় যোগদান। বিকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রণব মুখার্জী। ঢাকায় প্রায় ১১ ঘণ্টা সফর শেষে রাত নয়টার দিকে দিল্লির উদ্দেশ্যে রওনা করবেন তিনি। প্রণব মুখার্জী সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় পৌঁছান। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ভিভিআইপি লাউঞ্জে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন এবং ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিমানবন্দরে নামার পর প্রথমেই তিনি অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগনকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সাংবাদিকদের তিনি বলেন, "আমার আলোচনার মূখ্য বিষয় হল পারস্পরিক বিভিন্ন বিষয়; বিশেষ করে নিরাপত্তা, পারস্পরিক যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্র।" তিনি আরো বলেন, "উভয় দেশের বিনিয়োগকারীদের কাঠামো আরো শক্তিশালী করতে আমরা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএম/আরএএইচ/এজে/জিএনএ/১২৪০ ঘ.