২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় পিটিয়ে ও শ্বাসরোধ করে একজনকে হত্যা

নওগাঁর ধামইরহাট উপজেলার শিশু গ্রামে শুক্রবার রাতে গোবিন্দ (২৪) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2009, 01:23 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

নওগাঁ, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর ধামইরহাট উপজেলার শিশু গ্রামে শুক্রবার রাতে গোবিন্দ (২৪) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গোবিন্দ শিশু গ্রামের চান্দেস্বর চন্দ্রের ছেলে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস জানান, শুক্রবার রাতে গোবিন্দ তার শ্যালো মেশিন (সেচযন্ত্র) ঘরে ঘুমাতে যান। রাতের কোনো এক সময় সন্ত্রাসীরা গোবিন্দকে মাথায় লাঠি দিয়ে আঘাত এবং শ্বাসরোধ করে হত্যা করে লাশ ঘরের পাশে ফেলে রেখে যায়। ওসি বলেন, "নিহতের গলায় দাগ আছে। আঘাতে মাথাও ফেটে গেছে। পূর্ব শত্র"তার জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।" তিনি জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। গোবিন্দ'র বাবা চান্দেশ্বর অজ্ঞাতনামা সন্ত্রাসীদের আসামি করে ধামইরহাট থানায় একটি হত্যা মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯২৩ ঘ.