রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য কথা সাহিত্যিক হাসান আজিজুল হক, ভাষা সৈনিক অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু এবং মুক্তিযোদ্ধা শামসুল আলমকে (বীর প্রতীক) আজীবন সম্মাননা পদক দেওয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এ তিনজনের হাতে সম্মননা ক্রেস্ট তুলে দেন।
রাবি'র বাণিজ্য অনুষদ ভিত্তিক বিজনেস স্ট্যাডিজ ফ্যাকাল্টি ডিবেটিং ফোরাম (বিএফডিএফ) এ সম্মাননা দেয়।
বিএফডিএফ-এর প্রধান নির্বাহী সদস্য কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে রাবির সাবেক উপাচার্য অধ্যাপক সাইদুর রহমান খান, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের (বিডিএফ) উপদেষ্টা অধ্যাপক শাহ্ আজম শান্তনু, সাবেক সেক্রেটারি আব্দুন নূর তুষার, বর্তমান সেক্রেটারি সঞ্জীব সাহা এবং এ সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য প্রশান্ত ভূষণ বড়
bdnews24