২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে ৮ লাখ ভারতীয় রুপিসহ ব্যাবসায়ী আটক

সুনামগঞ্জে ৮ লাখ ভারতীয় রুপিসহ এক কয়লা ব্যাবসায়ীকে আটক করছে বিডিআর সদস্যরা। সদর উপজেলার গৌরারং ইউনিয়নের সোনাপুর গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় আবুল ইসলাম (৪৫) নামের ওই ব্যবসায়ীকে একটি মোটর সাইকেলসহ আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2009, 03:34 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

সুনামগঞ্জ, ফেব্র"য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুনামগঞ্জে ৮ লাখ ভারতীয় রুপিসহ এক কয়লা ব্যাবসায়ীকে আটক করছে বিডিআর সদস্যরা। সদর উপজেলার গৌরারং ইউনিয়নের সোনাপুর গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় আবুল ইসলাম (৪৫) নামের ওই ব্যবসায়ীকে একটি মোটর সাইকেলসহ আটক করা হয়। ১৭, রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আলী সোহেল জানান, তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের কয়লা আমদানিকারক আবুল ইসলাম একটি মোটর সাইকেলে করে সুনামগঞ্জ থেকে তাহিরপুর যাচ্ছিলেন। সোনাপুর পৌঁছলে বিডিআর সদস্যরা মোটর সাইকেলসহ তাকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৮ লাখ ভারতীয় রুপি উদ্ধার করা হয় বলে তিনি জানান। বিডিআর কর্মকর্তা বলেন, শহরের নবীনগর ক্যাম্পে আবুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২১২৬ঘ.