২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিকল্পনা কমিশনের সচিবকে ওএসডি

পরিকল্পনা কমিশনের সচিব জাফর আহমেদ চৌধুরীকে প্রত্যহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এছাড়া একজন সচিব এবং ৬ জন সচিব পর্যায়ের কর্মকর্তা পদে রদবদল করা হয়েছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2009, 11:16 AM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিকল্পনা কমিশনের সচিব জাফর আহমেদ চৌধুরীকে প্রত্যহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এছাড়া একজন সচিব এবং ৬ জন সচিব পর্যায়ের কর্মকর্তা পদে রদবদল করা হয়েছে। বুধবার সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক পৃথক আদেশে এ রদবদল করা হয়। সমাজকল্যাণ সচিব সুনীল কান্তি বোসকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে সচিব হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া, বিসিআইসি'র চেয়ারম্যান মোখলেসুর রহমানকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব; পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান হাবিব উল্লাহ মজুমদারকে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য; বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তাকীমকে বিসিএস প্রশাসন একাডেমির মহাপরিচালক; জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক আব্দুল মালেককে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব; বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কামরুন নেছা খানমকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/জিএনএ/১৭১৫ ঘ.