চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর চান্দগাঁও থানার বারই পাড়া থেকে স্পেনে তৈরি একটি পিস্তলসহ মোহাম্মদ সোহেল (৩৫) নামের এক সন্ত্রাসীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
এ সময় তার কাছ থেকে ১টি ম্যাগাজিনসহ এক রাউন্ড গুলি, একটি ছুরি ও একটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়। তাকে গ্রেপ্তার করা হয় সোমবার রাতে। সোহেল কুমিল্লার মুরাদনগর থানার আবুল বাশারের ছেলে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপনে সংবাদ পেয়ে সোমবার রাত দশটার দিকে বারই পাড়ার ওমর আলী মাতব্বর লেনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোহেল ঐ বাসায় পিস্তলটি বিক্রির জন্য নিয়ে এসেছিল।
এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/টিআর/২২৩৪ ঘ.
bdnews24