কুড়িগ্রাম, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলমান দুর্নীতির মামলাগুলো আইনি প্রক্রিয়ায় চলতে থাকবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান মশহুদ চৌধূরী।
মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম টাউন হলে 'দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক ও সামাজিক উদ্যোগ গ্রহণ' শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
হাসান মশহুদ বলেন, "চলমান দুর্নীতির মামলাগুলো আইনি প্রক্রিয়ায় চলতে থাকবে। অন্যায় কিংবা অন্যায্যভাবে কেউ মামলাগুলোকে প্রভাবিত করবে বলে আমি মনে করি না। আমরা তা আশাও করি না।"
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ব্যক্তিগতভাবে দুর্নীতি না করার শপথ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "শুধু বেতন বাড়লে দুর্নীতি কমবে না। দুর্নীতির একটি কারণ কমবে মাত্র।"
সেবা খাতের দুর্নীতি রোধ করতে না পারলে জন ভোগান্তি কমবে না বলেও অভিমত দেন তিনি।
দুদক চেয়ারম্যান আরও বলেন, "আমাদের ছোট সমাজে কোনো দুর্নীতির খবর গোপন থাকে না। তাই কেউ দুর্নীতি করে এর বিরুদ্ধে কথা বললে তা গ্রহণযোগ্য হবে না।"
কুড়িগ্রাম জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি একেএম সামিউল হক নান্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান, সনাক আহ্বায়ক এনামুল হক চৌধুরী চাঁদ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুল লতিফ, পৌর মেয়র আবু বকর সিদ্দিক, সদর উপজেলা চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদ, ডা. হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
কুড়িগ্রাম থেকে বিকেলে তিনি যান লালমনিরহাট। সেখানে কালেক্টরেট মাঠে জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটি আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন।
আমাদের লালমনিরহাট প্রতিনিধি জানান, দুদক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান মশহুদ চৌধূরী মঙ্গলবার বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় দুদক চেয়ারম্যান বলেন, "দুর্নীতিবাজরা আলোচনার টেবিলে বসতে ভয় পায়। দুর্নীতির শিকড় অত্যন্ত গভীরে। একে উপড়ে ফেলা কঠিন। তবে সবাই মিলে সামাজিক আন্দোলনে পরিণত করতে পারলে দুর্নীতিমুক্ত দেশ গড়তে পারব।"
দুর্নীতি প্রতিরোধে প্রতিষ্ঠানিক ও সামাজিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, "বিগত বছর আমরা যা যা করেছি স
bdnews24