২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র-পরিবহন শ্রমিক সংঘর্ষ : ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

গাবতলীতে ছাত্র-শিক্ষকদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষের জের ধরে ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ ও গাড়ি ভাংচুর করে সাভার বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2009, 06:05 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

সাভার, ফেব্রুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাবতলীতে ছাত্র-শিক্ষকদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষের জের ধরে ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ ও গাড়ি ভাংচুর করে সাভার বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররা। সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও র‌্যাবের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার সফিকুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাভার বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র-শিক্ষকরা শিক্ষাসফর থেকে ফেরার পথে সন্ধ্যা সাতটার দিকে গাবতলী বাসস্ট্যান্ডে একটি ট্রাকের সঙ্গে তাদের গাড়ির ধাক্কা লাগে। এ ঘটনায় ছাত্র-শিক্ষকদের সঙ্গে গাবতলীর পরিবহন শ্রমিকদের সংঘর্ষ বেধে যায়। এ সময় শ্রমিকদের হাতে বেশ কয়েকজন ছাত্র ও শিক্ষক লাঞ্চিত হন। এর জের ধরে ছাত্ররা থানা বাসস্ট্যান্ডে এসে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে ১৫ মিনিট যানবাহন চলাচল বন্ধ থাকে। এ সময় তারা ২০/২৫ টির মতো গাড়িও ভাংচুর করে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।কাউকে গ্রেপ্তারও করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/এইচএ/০০০১ঘ.