২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস উন্নয়ন তহবিল গঠনের সুপারিশ

গ্যাসের দাম পুনর্নির্ধারণের মাধ্যমে 'গ্যাস উন্নয়ন তহবিল' গঠনের সুপারিশ করেছে জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সোমবার এক আন্তমন্ত্রণালয় বৈঠকে এ সুপারিশ করা হয়। জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ মহসীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৈঠকে গ্যাস উন্নয়ন তহবিল গঠনের সুপারিশ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2009, 01:49 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--গ্যাসের দাম পুনর্নির্ধারণের মাধ্যমে 'গ্যাস উন্নয়ন তহবিল' গঠনের সুপারিশ করেছে জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সোমবার এক আন্তমন্ত্রণালয় বৈঠকে এ সুপারিশ করা হয়। জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ মহসীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৈঠকে গ্যাস উন্নয়ন তহবিল গঠনের সুপারিশ করা হয়েছে। এখন অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে এ ব্যাপারে যোগযোগ করা হবে।" বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৈঠকে জ্বালানী মন্ত্রণালয় ও এনার্জি রেগুলেটরি কমিশনের প্রতিনিধিরা অংশ নেন। অর্থ মন্ত্রণালয় ও রাজস্ব বোর্ডের কেউ ছিলেন না। তবে এ তহবিল গঠন করতে হলে তাদের অনুমোদনের প্রয়োজন হবে। তাই তাদের মতামতের ভিত্তিতেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।" গত বছরের ২৩ জুন পেট্রোবাংলা এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব করে। তারা বিদ্যুৎ ও সার উৎপাদনে প্রতি হাজার ঘনফুট গ্যাসের দাম যথাক্রমে ৭৩ দশমিক ৯১ টাকা ও ৬৩ দশমিক ৫৯ টাকা থেকে ৯৩ দশমিক ৭৩ টাকা এবং ক্যাপটিভ পাওয়ার ও ক্ষুদ্র বিদ্যুৎ কেন্দ্র, শিল্প উৎপাদন আর চা বাগানের জন্য যথাক্রমে ১০৫ দশমিক ৫৯ টাকা ও ১৪৮ দশমিক ১৩ টাকা থেকে ১৮২ দশমিক ২৫ টাকা নির্ধারণ করার প্রস্তাব দেয়। এছাড়া বাণিজ্যিক ও গৃহস্থালী কাজে ব্যবহারের জন্য প্রতি হাজার ঘনফুট গ্যাস যথাক্রমে ২৩৩ দশমিক ১২ টাকা থেকে ২৯১ দশমিক ৫৯ টাকা এবং ১৩০ টাকা থেকে ২০৮ দশমিক ২৮ টাকায় নির্ধারণ করার প্রস্তাব দেয়া হয়। এছাড়া গৃহস্থালী কাজে ব্যবহৃত এক চূলার জন্য ৩৫০ টাকা থেকে ৫৫০ টাকা এবং দু' চূলার জন্য ৪০০ টাকা থেকে ৬০০ টাকা নির্ধারণ করার প্রস্তাব দেয়া হয়। বিইআরসি ৩০ নভেম্বর তা নাকচ করে দিয়ে দেয়। তবে দেশের জ্বালানী নিরাপত্তা নিশ্চিত করার জন্য গ্যাসের দাম পুনর্নির্ধারনের মাধ্যমে 'গ্যাস উন্নয়ন তহবিল' গঠনের লক্ষ্যে গ্রাহকভেদে ১০ থেকে ১৫ শতাংশ গ্যাসের মূল্য বৃদ্ধি করা যেতে পারে বলে প্রস্তাব দেয়। কমিশন পেট্রোবাংলার প্রতি একটি গড় গ্যাস মূল্য নির্ধারণ ও সঠিকভাবে হিসাব প্রতিবেদন তৈরিরও নির্দেশ দেয়। এটি আগামী বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে। ২০০৫ সালের ১ জানুয়ারি সর্বশেষ গ্যাসের দাম বাড়ানো হয়। এর পর পেট্রোবাংলা পাঁচ বার গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিলেও তা বিবেচনা করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিআর/১৯৩৯ঘ.