২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদের পরবর্তী অধিবেশনে আসন পুনর্বিন্যাস হতে পারে : স্পিকার

স্পিকার আবদুল হামিদ প্রধান বিরোধী দল বিএনপিকে নবম জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনের জন্য আসন পুনর্বিন্যাসের ব্যাপারে একটি সমঝোতায় পৌঁছতে সংসদের চলতি অধিবেশনে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2009, 11:04 AM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা, ফেব্রুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্পিকার আবদুল হামিদ প্রধান বিরোধী দল বিএনপিকে নবম জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনের জন্য আসন পুনর্বিন্যাসের ব্যাপারে একটি সমঝোতায় পৌঁছতে সংসদের চলতি অধিবেশনে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। স্পিকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংসদের পরবর্তী অধিবেশনের জন্য আসন পুনর্বিন্যাসের বিষয়টি আমরা বিবেচনা করছি।" তিনি বলেন, "বিএনপি চলতি অধিবেশনে ফিরে আসলে আসন বিন্যাসে পরিবর্তন আসতে পারে, আমরা বিষয়টির সুরাহা করতে পারি।" সংসদের চলতি অধিবেশন ২৬ ফেব্র"য়ারি পর্যন্ত চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এইচএ/১৭০৩ ঘ.