চট্টগ্রাম, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষক সমাজ (হলুদ দল) ও ধর্মীয় মূল্যবোধ ও বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শে উজ্জীবিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ (সাদা দল) দুটি প্যানেলে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আজিজুর রহমানকে নির্বাচন পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। মোট ৬১০ জন ভোটারের মধ্যে গত ২৭ ডিসেম্বর ৬৩ জন ভোটার অগ্রিম ভোট প্রয়োগ করেছেন।
নির্বাচনে দুটি প্যানেলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী (হলুদ দল) ও অধ্যাপক আবুল কাশেম চৌধুরী (সাদা দল)। সহ-সভাপতি পদে হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী (হলুদ দল) এবং বনবিদ্যা বিভাগের অধ্যাপক ড. আল আমীন (সাদা দল)।
কোষাধ্যক্ষ পদে জন্য ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের ড. মোহাম্মদ সালেহ জহুর (সাদা দল) ও হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. রেজাউল করিম (হলুদ দল)। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন হিসাব বিজ্ঞান বিভাগরে অধ্যাপক ড. আহম্মদ সালাউদ্দিন (হলুদ দল) এবং ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক এস এম নছরুল কাদির (সাদা দল)। যুগ্ম-সম্পাদক পদে লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কাজী এস.এম. খসরুল আলম কুদ্দুসী (হলুদ দল) ও প্রাণ রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান (সাদা দল)।
এছাড়া ৬টি সদস্য পদের জন্য হলুদ দলের প্রার্থীরা হলেন, মোহাম্মদ আলী আজগর চৌধুরী, ড. মো. আলী আশরাফ, ড. জিন বোধি ভিক্ষু, ড. বাহারুল হক, মাছুম আহমেদ, সাদাফ নুরে ইসলাম।
একই পদের সাদা দলের প্রার্থীরা হলেন, মোঃ আবু তাহের চৌধুরী, ড. মুহাম্মদ আহসান উল্লাহ, ড. মোহাম্মদ কামাল হোসাইন, ড. মোজাফফর আহম্মদ চৌধুরী, ড. মো. হাবিব উল্লাহ, ড.হারুনুর রশীদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এএল/২১৪৯ ঘ.
bdnews24