২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ ঘণ্টার দিনে শেষ হচ্ছে বছর

ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে নেওয়ার সিদ্ধান্তের ফলে বৃহস্পতিবার হবে ২৫ ঘণ্টার দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2009, 02:55 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে নেওয়ার সিদ্ধান্তের ফলে বৃহস্পতিবার হবে ২৫ ঘণ্টার দিন। রাত ১১ টা ৫৯ মিনিটে ঘড়ির কাঁটা একঘণ্টা পিছিয়ে ১০টা ৫৯ মিনিট করা হবে। গত ২৪ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে সময় এক ঘণ্টা পেছানোর সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ মার্চ পর্যন্ত নতুন নির্ধারিত এ সময় কার্যকর থাকবে। ২০১০ সাল থেকে প্রতি বছর ৩১ মার্চ রাত ১০টা ৫৯ মিনিটে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে নিয়ে রাত ১১ টা ৫৯ মিনিট (জিএমটি ৭) করা হবে। এটি ৩১ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে। ৩১ অক্টোবর রাত ১১ টা ৫৯ ঘড়ির কাঁটা আবারো এক ঘণ্টা পিছিয়ে ১০টা ৫৯ মিনিট (জিএমটি ৬) করা হবে। দিনের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে এবং বিদ্যুৎ সাশ্রয়ে ১৯ জুন রাত ১১টায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো ডে লাইট সেভিং টাইম ব্যবস্থা প্রবর্তন হয়। ওইদিন ২৩ ঘণ্টার দিন পূর্ণ হয়েছিল। এদিকে, বুধবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এক বিজ্ঞপ্তিতে ঘড়ি কাঁটা নতুন সময়ের সঙ্গে সমন্বয় করার অনুরোধ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/২০৪৫ ঘ.