২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনশক্তি রপ্তানি কমলেও বেড়েছে রেমিটেন্স

শেষ হতে যাওয়া বছরে মন্দার ধাক্কায় জনশক্তি রপ্তানি কমলেও প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ (রেমিটেন্স) বেড়েছে। তবে সরকার আশাবাদী, জনশক্তি রপ্তানি আগামী বছর বাড়বে। জনশক্তি রপ্তানি খাতের বছরের চালচিত্র তুলে এনেছেন রিয়াজুল বাশার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2009, 07:37 AM

Updated : 26 Aug 2022, 12:33 PM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেষ হতে যাওয়া বছরে মন্দার ধাক্কায় জনশক্তি রপ্তানি কমলেও প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ (রেমিটেন্স) বেড়েছে। সরকার আশা করছে, জনশক্তি রপ্তানি আগামী বছর বাড়বে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনেক দেশ অর্থনৈতিক মন্দা থেকে বেরিয়ে এসেছে। নতুন নতুন কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে। আমাদের কাছে শ্রমিক চাওয়া হচ্ছে। আগামী বছর খুব ভালো যাবে বলে আশা করছি।" চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে প্রায় ৫০০ কোটি ডলার রেমিটেন্স এসেছে। এর মধ্যে গত নভেম্বরের রেমিটেন্স আগের সব রেকর্ড ছাড়িয়ে যায়। মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ৪ লাখ ২৮ হাজার ৪৪৪ জন বাংলাদেশি চাকরি নিয়ে বিদেশ গেছেন। সরকারের ব্যুরো অব ম্যানপাওয়ার, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং (বিএমইটি)-র তথ্য অনুযায়ী, ২০০৮ সালে ৮ লাখ ৭৫ হাজার ৫৫ এবং ২০০৭ সালে ৮ লাখ ৩২ হাজার ৬০৯ জনশক্তি রপ্তানি হয়। ২০০৬ সালে এ সংখ্যা ছিলো ৩ লাখ ৮১ হাজার ৫১৬। তবে মন্ত্রী বলছেন, "২০০৭ ও ২০০৮ সালের সঙ্গে তুলনা করলে হবে না। কারণ ওই দুই বছর মালয়েশিয়া প্রচুর শ্রমিক নেওয়ায় জনশক্তি রপ্তানি বেড়েছিলো। ২০০৬ সাল ছিলো স্বাভাবিক বছর। সে তুলনায় মন্দার মধ্যেও আমরা প্রায় ৫ লাখ শ্রমিক রপ্তানি করেছি, যা অন্যান্য বছরের চেয়ে বেশি।" ২০০৮ সাল পর্যন্ত মালয়েশিয়ায় বাংলাদেশের অভিবাসী শ্রমিক সংখ্যা ছিল ৬ লাখ ৮৬ হাজার ৩৩৪। এর মধ্যে ২০০৭ ও ২০০৮ সালে গেছে ৪ লাখ ৪ হাজার ৯৬৩। তবে মন্দার কারণ দেখিয়ে মালয়েশিয়া গত মার্চ মাসে ৫৫ হাজার বাংলাদেশি শ্রমিকের ভিসা বাতিল করে দেয়। চলতি বছর সবচেয়ে বেশি শ্রমিক গেছে মধ্যপ্রাচ্যের দুবাইয়ে (২ লাখ ১৫ হাজার ৭৮৫ জন)। এছাড়া বেশ কয়েকটি দেশে নতুন কাজের ক্ষেত্র তৈরি হয়েছে। প্রায় ৬ বছর বন্ধ থাকার পর ইরাকে শ্রমিক পাঠানো শুরু হয়েছে। সোমালিয়া, লিবিয়া, অস্ট্রেলিয়া, আলজেরিয়া, আজারবাইজান, বতসোয়ানা, অ্যাঙ্গোলা ও দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিদের জন্য নতুন নতুন শ্রম বাজার তৈরি হয়েছে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, "আগামী বছর খুবই সম্ভাবনাময়। মন্দা কেটে যাওয়ায় মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের বন্ধ হয়ে যাওয়া প্রকল্পগুলো আবার চালু করেছে। সেখানে প্রচুর শ্রমিকের চাহিদা তৈরি হয়েছে। এছাড়া যুদ্ধবিধ্বস্ত ইরাক ও আফ্রিকার লিবিয়ায় প্রচুর শ্রমিকের চাহিদা তৈরি হয়েছে।" চলতি বছর সৌদি আরবের রিয়াদ, মদিনা ও মালয়েশিয়ার পেনাং-এ তিনিটি শ্রম উইং খোলা হয়েছে। এছাড়া ইতালি, জাপান, জর্ডান, সুদান ও ইরাকে শ্রম উইং খোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানান। অবৈধভাবে অবস্থানকারী ১৬ হাজার বাংলাদেশি শ্রমিককে বৈধতা দিয়েছে মালদ্বীপ সরকার। গ্রিস সরকারও সে দেশে অবস্থানকারী ১৫ হাজার অবৈধ বাংলাদেশি শ্রমিককে বৈধতা দিয়েছে এবং মরিসাস ৬ হাজার বাংলাদেশি শ্রমিককে সে দেশ থেকে প্রত্যাহারের আদেশ তুলে নিয়েছে। বিএমইটির হিসাবে, ২০০৮ সাল পর্যন্ত বিদেশে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা ৬২ লাখ ৬৫ হাজার ৯০৯ জন। এদিকে মন্দার কারণে রেমিটেন্স কমে যাবে- দাতা সংস্থাগুলো থেকে শুরু করে বিভিন্ন অর্থনীতিবিদক এ আশঙ্কার কথা বলে এলেও বাস্তবে তার উল্টো চিত্রই দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের ফরেন রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিটেন্স আসে ৮৮ কোটি ৬৪ লাখ ডলার, আগস্টে ৯৩ কোটি ৭৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ৮৮ কোটি ৭৬ লাখ ডলার, অক্টোবরে ৯১ কোটি ১২ লাখ ডলার এবং নভেম্বরে রেকর্ড পরিমাণ ১০৫ কোটি ৩৫ লাখ ডলারের রেমিটেন্স আসে। রেমিটেন্সের ওপর ভর করে দেশের বৈদিশিক মুদ্রার রিজার্ভও স