সাতক্ষীরা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার তালা উপজেলায় সোমবার চরমপন্থি দল জনযুদ্ধ'র সদস্য সন্দেহে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত জামারুল গাজী (৩২) উপজেলার মাঝিয়াড়া গ্রামের আফাজউদ্দিনের ছেলে।
তালা থানার উপ-পরিদর্শক লুৎফর রহমান বলেন, গোপন সংবাদ পেয়ে ভোরে জামারুলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
জামারুলের বিরুদ্ধে তালা থানায় চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে চারটি মামলা রয়েছে। নতুন কোনো মামলা হয়নি বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০৫ ঘ.
bdnews24