২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে আগুনে ১১ দোকান ক্ষতিগ্রস্ত

মাদারীপুরের কালকিনী উপজেলায় সোমবার ভোরে অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে গেছে। অগ্নিদগ্ধ হয়েছেন ২০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2009, 11:38 AM

Updated : 26 Aug 2022, 12:33 PM

মাদারীপুর, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের কালকিনী উপজেলায় সোমবার ভোরে অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে গেছে। অগ্নিদগ্ধ হয়েছেন ২০ জন। খাসেরহাট বাজারে ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ড হয় বলে কালকিনী থানার ওসি মেজবাহউদ্দিন আহমেদ জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।" এলাকাবাসী প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে আহত হন ২০ জন। ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে রয়েছে হার্ডওয়্যারের দোকান, হোটেল, জুতার দোকান, টেইলার্স, মুদি দোকান, কাপড়ের দোকান ইত্যাদি। অগ্নিকাণ্ডে প্রায় ১ কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। পুড়ে যাওয়া তালুকদার স্টোরের মালিক রিপন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগুনে আমি পুরোপুরি সর্বশান্ত হয়ে পড়েছি।" ক্ষতিগ্রস্ত একটি হোটেলের মালিক মাহবুব তালুকদার জানান, আশেপাশে দমকল বাহিনীর কোনো স্টেশন না থাকায় তারা নিজেদের চেষ্টায় আগুন নেভান। ওসি জানিয়েছেন, অগ্নিদগ্ধ ২০ জনকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৭২০ ঘ.