২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিদেশিদের প্রিয়পাত্ররাই জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব পান'

যারা বিদেশিদের প্রিয়পাত্র তাদেরই জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় বলে মন্তব্য করেছেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক আনু মুহাম্মদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2009, 07:31 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

সুনামগঞ্জ, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যারা বিদেশিদের প্রিয়পাত্র তাদেরই জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় বলে মন্তব্য করেছেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক আনু মুহাম্মদ। সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার সন্ধ্যায় কমিটি আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, "মহাজোট সরকার বহু বিতর্কিত চুক্তির নায়ক তৌফিক-ই-এলাহীকে জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে। "এই ব্যক্তি জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত পূর্বসূরীদের মতো দেশের তেল-গ্যাস সম্পদ বিক্রি করার চক্রান্তে লিপ্ত।" আনু মুহাম্মদ বলেন, দুটি সরকার পরিবর্তন হলেও টেংরাটিলা ও মাগুরছড়া গ্যাস কূপের যে ক্ষতি হয়েছে বিদেশি কোম্পানিগুলো থেকে তা আদায় করা হয়নি। উল্টো তাদের আরো কাজ করার সুযোগ করে দিয়েছে। কমিটির সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি বোরহান উদ্দিন দোলনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা মেহেদী হাসান, নাসরিন সিরাজ, সুনামগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রহমান মিজান, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩৫৫ঘ.