২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বোমা বিস্ফোরণে আহত ৩

ঝিনাইদহ শহরে শনিবার রাতে দু'টি বোমার বিস্ফোরণ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2009, 07:26 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

ঝিনাইদহ, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ শহরে শনিবার রাতে দু'টি বোমার বিস্ফোরণ হয়েছে। এতে আহত কমিউনিটি ট্রাফিক পুলিশ নজরুল ইসলাম (৫০), রিকশা চালক মুকুল (২৫) ও পথচারী আব্দুল মাজেদকে (৪০) ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি মতিয়ার রহমান বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পোস্ট অফিস মোড়ে প্রথম বোমাটি বিস্ফোরিত হলে তিনজন আহত হয়। এর ২০ মিনিট পর শিল্পকলা একাডেমী ভবনের সামনে দ্বিতীয় বোমাটি ফাটে। এতে কেউ আহত হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য ১২ জনকে আটক করা হয়েছে বলে ওসি জানান। এ ব্যাপারে পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) মো. রেজাউল করিম বলেন, শিল্পকলা একাডেমীতে ছাত্রলীগের ঝিনাইদহ জেলা সম্মেলন হওয়ার কথা রয়েছে। ছাত্রলীগের এক গ্র"প সম্মেলনের পক্ষে। আরেক গ্র"প বিপক্ষে। সম্মেলন বানচাল করতে কেউ এ বোমাবাজির ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে। ঘটনার পর শহরে র‌্যাব ও পুলিশের টহল জোরদার করা করা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১১৬ ঘ.