চাঁপাইনবাবগঞ্জ, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাগডাঙ্গা গ্রাম থেকে মঙ্গলবার সন্ধ্যায় ১৮টি বোমাসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত আফজাল রহমান (৪৫) ওই গ্রামের সাজেমানের আলীর ছেলে।
নাম প্রকাশে অনিচ্ছুক রাজশাহী র্যাব-৫ এর এক কর্মকর্তা বলেন, সন্ধ্যা ৬টার দিকে গ্রামের টিপু নামের একজনের বাড়ি থেকে তাজা বোমাসহ আফজালকে গ্রেপ্তার করা হয়েছে।
টিপুকে ফাঁসানোর জন্য তার বাড়িতে বোমাগুলো আফজাল রেখেছে। তাই আফজালকে গ্রেপ্তার করা হয় বলে ওই র্যাব কর্মকর্তা জানান।
বোমাসহ তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সদর থানার ওসি আহসানুল হক বলেন, এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে র্যাব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৭ ঘ.
bdnews24