ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম)- বোরোর থেকে আমন চাষ বাড়ানোর পরিকল্পনা করছে সরকার।
আর্সেনিক দূষণ কমানো এবং রবিশস্যের উৎপাদন বাড়ানোই এর লক্ষ্য।
পাশাপাশি বোরোর প্রধান উৎপাদন অঞ্চল উত্তরবঙ্গ থেকে সরিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নেওয়ার কথাও ভাবা হচ্ছে।
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে মঙ্গলবার এক কর্মশালায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, "আমাদের আমন উৎপাদন বর্তমানে বোরোর চেয়ে অনেক কম। আমরা যদি আমন উৎপাদন বোরোর সমান করতে পারি তাহলে বোরো ওপর নির্ভরতা কমিয়ে গম, বিভিন্ন ধরণের ডালসহ শতিকালীন ফসল উৎপাদন বাড়াতে পারবো।"
"এছাড়া আমন উৎপাদন বাড়ালে বোরো করতে গিয়ে ভূগর্ভস্থ পানি ওপরে তোলায় যে আর্সেনিক দূষণ ঘটছে, তাও রোধ করা যাবে।"
চলতি বছরে ৪৮ লাখ হেক্টর জমিতে বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ কোটি ৯০ লাখ মেট্রিক টন। আর চলতি বছরে ৫৪ লাখ হেক্টর জমিতে আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ কোটি ২৭ লাখ মেট্রিক টন।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বোরোর আবাদের পক্ষে যুক্তি দেখিয়ে মতিয়া বলেন, "দক্ষিণ
bdnews24