চাঁদপুর, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় শনিবার বিকালে নেশাদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- ফেরদৌস (৪০), সাগর (২৫) ও মুক্তার (৪০)।
এর আগে ফারুক নামের একজনকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই তিনজনকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে ১৭টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ প্রথমেই ফারুককে গাজীপুর গ্রামের বাড়ি থেকে আটক করে।
তার দেয়া তথ্যের ভিত্তিতে পরে ফরিদগঞ্জ চৌরাস্তা থেকে ফেরদৗস, ধানুয়া এলাকা থেকে সাগর এবং কালিবাজার থেকে মুক্তারকে গ্রেপ্তার করা হয়। মুক্তারের বাড়ির চাঁদপুর সদর উপজেলার ওয়ারলেস এলাকায়।
এসআই হুমায়ুন জানান, এই তিনজন দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিলেন। ইয়াবা ট্যাবলেট বিক্রি বা সেবনের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৬ ঘ.
bdnews24