২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওলানা সাখাওয়াত গ্রেপ্তার

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হয়েছেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য মাওলানা সাখাওয়াত হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2009, 07:32 AM

Updated : 26 Aug 2022, 12:30 PM

যশোর, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হয়েছেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য মাওলানা সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার রাতে যশোরের কেশবপুরের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন যশোরের সহকারী পুলিশ সুপার আজিমুল ইসলাম। সাবেক সাংসদ সাখাওয়াত রাজনৈতিক দল পরিবর্তনের জন্য বিতর্কিত। জামায়াতে ইসলামী থেকে বিএনপি হয়ে এখন তিনি জাতীয় পার্টি করছেন। গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী হতে চেয়েছিলেন তিনি। পুলিশ জানায়, মাসুদ মোমোরিয়াল কলেজের অধ্যক্ষ মশিউর রহমানের দায়ের করা চাঁদাবাজির মামলায় সাখাওয়াতকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্ঘটনায় নিহত ছেলের নামে এই শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন সাখাওয়াত। তবে স