চট্টগ্রাম, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পাইকারি ও খুচরা বাজারে
আতপ ও সিদ্ধ চালের দাম ১৫ দিনের ব্যবধানে প্রতি বস্তায় বেড়েছে ৩০০ টাকা পর্যন্ত।
ব্যবসায়ীয়রা বলছেন, সরবরাহ কম থাকাই এ দাম বৃদ্ধির কারণ।
চাক্তাই ধান চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চট্টগ্রামে চাহিদা মেটানো হয় নওগাঁ, দিনাজপুরসহ উত্তরবঙ্গ থেকে আসা চাল দিয়ে। অন্যান্য বছর এ সময়ে চালের দাম কিছুটা কম থাকলেও এবার সরবরাহ কম থাকায় চালের দাম বেড়ে গেছে।"
চাক্তাইয়ের কয়েকজন পাইকারী ব্যবসায়ী জানান, চট্টগ্রামের বাজারে প্রতিদিন গড়ে ৫০০ থেকে ৭০০ টন চাল আসে। গত ১০ দিনে অর্ধেক চালও আসেনি।
সোমবার চাক্তাই ও পাহাড়তলীর পাইকারী বাজার ও চালের আড়তে প্রতি ৭৪ কেজির বস্তা মিনিকেট আতপ ২০২০ টাকা, দেশি বেতী ১৯০০ টাকা, বার্মার বেতী ১৭০০ টাকা, মোটা আতপ ১৭০০ টাকা, পাইজাম ২৮০০ টাকা, মিনিকেট সিদ্ধ ২১০০ টাকা, পারি সিদ্ধ ১৯০০ টাকা, গুটি পারি সিদ্ধ ১৮০০ টাকা, মোটা সিদ্ধ ১৬৪০ টাকায় বিক্রি হয়েছে।
১৫ থেকে ২০ দিন আগে পাইকারি বাজারে প্রতি বস্তা মিনিকেট আতপ ১৮৫০ টাকা, দেশি বেতী ১৬০০ টাকা, বার্মা বেতী ১৬০০ টাকা, মোটা আতপ ১৪৫০ টাকা, পাইজাম ২৭০০ টাকা, মিনিকেট সিদ্ধ ১৯০০ টাকা, পারি সিদ্ধ ১৭০০ টাকা, গুটি পারি সিদ্ধ ১৬০০ টাকা, মোটা সিদ্ধ ১৫০০ টাকায় বিক্রি হয়।
সোমবার রেয়াজুদ্দিন বাজারের খুচরা দোকানগুলোতে প্রতি বস্তা মিনিকেট আতপ ২১০০ টাকা, দেশি বেতী ২০০০ টাকা, বার্মা বেতী ১৮০০ টাকা, পাইজাম ২৮৫০ টাকা, মিনিকেট সিদ্ধ ২১৫০ টাকা, পারি সিদ্ধ ১৯৬০ টাকা, নাজিরশাইল ২৬০০ টাকা, জিরাশাইল ২৫৫০ টাকায় বিক্রি হয়েছে।
প্রতি কেজিতে পাইকারি ও খুচরা দরে ২ থেকে ৩ টাকা পর্যন্ত পার্থক্য থাকছে।
খুচরা দোকান বায়েজীদ স্টোরের মালিক কামাল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পাইকারি বাজারে দাম বেড়েছে। সে কারণে খুচরা দোকানেও বেশি দামে চাল বিক্রি করতে হচ্ছে।"
রেয়াজুদ্দিন বাজারে চাল কিনতে আসা বেসরকারি চাকরিজীবী সুব্রত বড়
bdnews24