২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিনের বিরুদ্ধে সরকারের আপিল

দণ্ডপ্রাপ্তদের বিচারাধীন আপিলে জামিনের বিরুদ্ধে সরকার আপিল বিভাগে আপিল আবেদন দায়ের করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2009, 05:03 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--দণ্ডপ্রাপ্তদের বিচারাধীন আপিলে জামিনের বিরুদ্ধে সরকার আপিল বিভাগে আপিল আবেদন দায়ের করেছে। পাশাপাশি আগাম জামিনের বিরুদ্ধেও আপিল করা হয়েছে। সোমবার এসব আপিলের বিরুদ্ধে শুনানি অনুষ্ঠিত হবে। রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের আদালত হাইকোর্টের জামিন আদেশের পর আসামীরা বর্তমানে কী অবস্থায় আছে সরকারকে তা জানাতে বলেছে। সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল অফিস রোববার এরকম ১৮ টি আপিল আবেদন দায়ের করে। এরমধ্যে ১১টি আপিল হলো যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের জামিন দেওয়ার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে। বাকি ৭টি আগাম জামিন আদেশের বিরুদ্ধে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত করার জন্য এসব আপিল দায়ের করা হয়েছে। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামী মুন্সিগঞ্জের শামসু গাইন, মানিকগঞ্জের মো. শরিফ, নরসিংদীর মো. আতাউর রহমান, জামালপুরের হাসমত আলি ও সুক্কু মন্ডল, রাজবাড়ির রায়হান বিশ্বাস, দিনাজপুরের মো. আসমান আলি, সিলেটের ইমতিয়াজ রহমান সোহেল, সাতক্ষীরার আব্দুল ওয়াদুদ, নেত্রোকোনার আবুল হাসেম ও ঢাকার সৈয়দ মাজহারুল হোসেন রঞ্জুর জামিনের বিরুদ্ধে আপিল দায়ের করা হয়েছে। গত ১৮ ও ১৯ নভেম্বর হাইকোর্ট এসব আসামীকে জামিন দিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/২২৫০ ঘ.