ফেনী, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর বিলোনিয়া সীমান্ত থেকে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)।
সীমান্তের বাউরখুমা এলাকা থেকে শনিবার দুপুরে তাদের নিয়ে যাওয়া হয়।
এরা হলেন ফুলগাজী উপজেলার দৌলতপুর গ্রামের মো. আবদুল করিম (২৮), পশ্চিম বসন্তপুরের মঞ্জুর মো. রনি (২৫) ও বাসুরা গ্রামের মো. স্বপন (৩০)।
ফেনীর ১৯ রাইফেল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর একরামুল কবির হাওলাদার বলেন, ওই তিনজন বাউরখুমায় আবদুল খালেক বাঘা মামার মাজার পরিদর্শনে গিয়ে সীমান্তের কাছাকাছি চলে গেলে বিএসএফ সদস্যরা ধরে সীমান্তের ওপারে নিয়ে যায়।
তিনি বলেন, রোববার বিকালে বিলোনিয়ায় বিডিআর- বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে তাদের ফেরত পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৩ ঘ.
bdnews24