২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলায় ২১,০০০ কোটি টাকা বিনিয়োগ হচ্ছে

মংলা বন্দর উন্নয়নে সিঙ্গাপুরভিত্তিক একটি প্রতিষ্ঠান ২১ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2009, 02:13 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মংলা বন্দর উন্নয়নে সিঙ্গাপুরভিত্তিক একটি প্রতিষ্ঠান ২১ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে। ২০ বছরে বিপুল অঙ্কের এ বিনিয়োগ করবে সিঙ্গাপুরের ডেভিড উইগনাল অ্যাসোসিয়েটস প্রাইভেট লিমিটেড। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) ভিত্তিতে এ বিনিয়োগের জন্য বুধবার নৌ পরিবহন মন্ত্রণালয়ে সিঙ্গাপুরের প্রতিষ্ঠানটির সঙ্গে মংলা বন্দর কর্তৃপক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে মংলা বন্দরে স্থাপনা ও বাণিজ্যিকীকরণের জন্য ২০১০ সালের ডিসেম্বর থেকে ২০১২ সালের মধ্যে চারশ' মিলিয়ন মার্কিন ডলার, ইন্ডাস্ট্রিয়াল পার্ক নির্মাণে ২০১২ সাল থেকে ২০১৫ সালের মধ্যে ছয়শ' মিলিয়ন এবং বন্দর এলাকা বি