২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় ট্রলার ডুবি, নিখোঁজ ৬

নোয়াখালীর হাতিয়া উপজেলার ঠেঙ্গারচরের কাছে মেঘনা নদীতে বুধবার সকালে একটি ট্রলার ডুবে ছয় জেলে নিখোঁজ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2009, 12:05 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

নোয়াখালী, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর হাতিয়া উপজেলার ঠেঙ্গারচরের কাছে মেঘনা নদীতে বুধবার সকালে একটি ট্রলার ডুবে ছয় জেলে নিখোঁজ হয়েছেন। এরা হলেন মিরাজ মাঝি (৪০), শেকু (৪২), মিল্লাদ (২০), কামাল (৩৬), বেলাল (১৭) ও ফারুক (১০)। এদের সবার বাড়ি হাতিয়ার তমরদ্দি, ওসখালি ও চরচেঙ্গা এলাকায়। একই এলাকায় মাছ ধরছিল এমন কয়েকজন জেলের বরাত দিয়ে হাতিয়া থানার ওসি রতন দাশগুপ্ত বলেন, এই ছয় জেলে ভোর রাতে ট্রলার নিয়ে মেঘনায় মাছ ধরতে যায়। নদীর প্রবল স্রোতে সকাল ৮টার দিকে তাদের ট্রলারটি ডুবে যায়। ট্রলারের ছয় জেলের সবাই নিখোঁজ রয়েছে। স্থানীয় জেলেরা নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা করছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭১৪ ঘ.