২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উৎসব-আনন্দের ঈদ

উৎসব আর আনন্দে শনিবার ঈদুল আজহা উদযাপন করছে দেশের মুসলমান সম্প্রদায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2009, 04:15 AM

Updated : 26 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উৎসব আর আনন্দে শনিবার ঈদুল আজহা উদযাপন করছে দেশের মুসলমান সম্প্রদায়। সকালে ঈদের নামাজ পড়ে পশু কোরবানি দেন সামর্থ্যবানরা। তবে বাড়ি ফেরায় ভোগান্তি অনেকের এবং একটি লঞ্চডুবি ভোলায় ঈদের আনন্দ অনেকটাই মলিন করেছে। রাজধানীর প্রধান ঈদ জামাত হয় জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৯টায়। প্রধান জামাতে ইমামতি করেন গুলশান কেন্দ্রীয় মসজিদের প্রধান ইমাম মাওলানা শামসুল হক। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, মন্ত্রিসভার সদস্য, বিচারপতি, কূটনীতিক ও রাজনীবিদ, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকাসহ সর্বস্তরের নাগরিক এতে অংশ নেন। প্রধান জামাতের পাশে পর্দা দিয়ে মহিলাদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। বায়তুল মোকাররম মসজিদে পাঁচটি জামাত হয়। সর্বশেষ জামাতটি হয়েছে বেলা পৌনে ১২টায়। ঢাকা সিটি কর্পোরেশনের উদ্যোগে ৩৬১টি স্থানে ঈদ জামাত হয়। ঈদে রাজধানীর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। কুরবানির পশুর বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশন ব্যবস্থার কথা বললেও নগরীর অনেক এলাকায় আবর্জনা পড়ে থাকতে দেখা গেছে। শুক্রবার থেকে রোববার পর্যন্ত ঈদুল আজহার ছুটি থাকছে। ঈদ উপলক্ষে রাজধানীকে মনোরম সাজে সাজানো হয়েছে। সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা এবং বাংলা ও আরবিতে 'ঈদ মোবারক' লেখা ব্যানার দিয়ে সাজানো হয়েছে প্রধান প্রধান সড়ক ও সড়ক