২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমীক্ষা: প্রতি ছয় শিশুর একটি শ্রমিক

বাংলাদেশে প্রতি ছয় শিশুর একটি শিশু শ্রমিক হিসেবে কাজ করছে। আর তিন কোটি ৩০ লাখ শিশু দারিদ্র্যসীমার নিচে বাস করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2009, 02:05 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

ঢাকা, নভেম্বর ২৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে প্রতি ছয় শিশুর একটি শিশু শ্রমিক হিসেবে কাজ করছে। আর তিন কোটি ৩০ লাখ শিশু দারিদ্র্যসীমার নিচে বাস করছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের এক গবেষণা প্রতিবেদনে একথা বলা হয়েছে। বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁয়ে এক অনুষ্ঠানে 'শিশু দারিদ্র্য ও বৈষম্যের বৈশ্বিক সমীক্ষাঃ বাংলাদেশ জাতীয় রিপোর্ট-২০০৮' শীর্ষক এ প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, দেশে মোট ছয় কোটি ৩০ লাখ শিশুর ৫৬ শতাংশই দারিদ্র্যসীমার নিচে বাস করে। প্রতি চার শিশুর মধ্যে একটি শিশু খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের মতো মৌলিক চাহিদা থেকে বঞ্চিত। ইউনিসেফ এর সহায়তায় হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টারের (এইচডিআরসি) একটি গবেষক দল অধ্যাপক আবুল বারাকাতের নেতৃত্বে এ প্রতিবেদন তৈরি করে। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরিন শারমীন চৌধুরী প্রতিবেদনটির মোড়ক উন্মোচন করেন। অধ্যাপক আবুল বারাকাত প্রতিবেদন উপস্থাপনকালে বলেন, বাংলাদেশে ৬৪ ভাগ শিশু পয়ঃনিষ্কাশন, ৫৭ ভাগ পুষ্টি, ৫২ শতাংশ তথ্য অধিকার, ৪১ ভাগ আশ্রয় এবং ১৬ ভাগ স্বাস্থ্য সুবিধা থেকে বঞ্চিত। শিক্ষার মৌলিক অধিকার থেকে বঞ্চিত ৮ শতাংশ। গবেষণার তথ্য তুলে ধরে তিনি বলেন, প্রতি ছয় শিশুর একটি শিশু শ্রমিক হিসেবে কাজ করছে। শিশুরা পরিবার, কর্মক্ষেত্র, বিদ্যালয় ও অন্যত্র নানা ধরণের বঞ্চণা,সহিংসতা, নিপীড়ন ও শোষণের শিকার হয়। শিশুদের দারিদ্র্য ও বৈষম্য দূর করতে প্রতিবেদনে তাদের পুষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। এ বিষয়ে সরকারসহ সংশ্লিষ্টদের বিশেষ মনোযোগ দেওয়ার সুপারিশ করা হয়। এছাড়া শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে প্রতিবেদনে। প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, দারিদ্র্য হ্রাস নয়, বরং র্র্নিমূল করতে সমন্বিতভাবে কাজ করতে হবে। আগের চেয়ে সা