২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ১৬ ভূয়া পরীক্ষার্থী আটক

প্রাথমিক সমাপনী পরীক্ষার রোববার দ্বিতীয় দিনে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ১৬ জন ভূয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2009, 03:09 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

মানিকগঞ্জ, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক সমাপনী পরীক্ষার রোববার দ্বিতীয় দিনে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ১৬ জন ভূয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- তিল্লি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র রহিম, বাদশা; ষষ্ঠ শ্রেণীর আমিনুর রহমান, ইমন আলী, জুয়েল, তোফাজ্জল হোসেন, শিপন মিয়া, লতা হালদার, বন্যা আক্তার, রতন মিয়া ও সপ্তম শ্রেণীর পপি আক্তার, চরগড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শহিদুল ইসলাম ও প্রিয়সী এবং উত্তর আয়নাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর মৌসুমী, রাশেদা আক্তার ও বাদল মিয়া। সাটুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান, তিল্লি এলাকায় 'সার্ব আওয়ার সোসাইটি' নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান পরিচালিত ১০টি আনন্দ স্কুলের ৪৪ জন শিক্ষার্থী ওই কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্য থেকে ১৬ জনকে আটক করে অভিভাকদের নিকট দেওয়া হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট শিক্ষক ও ভূয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৬ ঘ.