২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে দেয়ালচাপায় নিহত ১

দেয়াল চাপা পড়ে রাজধানীর মিরপুরের টোলারবাগ এলাকায় শুক্রবার সকালে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে দুইজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2009, 08:39 AM

Updated : 26 Aug 2022, 12:23 PM

ঢাকা. নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেয়াল চাপা পড়ে রাজধানীর মিরপুরের টোলারবাগ এলাকায় শুক্রবার সকালে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে দুইজন। নিহতের নাম আলী হোসেন (২৫)। তিনি টোলারবাগ এলাকায় একটি চায়ের দোকানে বসেছিলেন। সকাল ৭টার দিকে দোকান লাগোয়া একটি দেয়াল তাকে চাপা দেয়। দারুস সালাম থানার ওসি এস এম মোস্তাক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, নতুন ভবন নির্মাণের জন্য পুরনো বাড়ির একটি দেয়াল ভাঙ্গার সময় তা হানিফের চায়ের দোকানকে চাপা দেয়। ওই সময় হানিফসহ তিনজন আহত হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, আলী হোসেন মারা গেছেন। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন। আহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমইউএস/১৪৩৭ ঘ.