পটুয়াখালী, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত একেএম মহিউদ্দিনের বাড়িতে কে বা কারা বৃহস্পতিবার রাত নয়টার দিকে আগুন দিয়েছে।
বৃহস্পতিবার আপিল আবেদন খারিজ হওয়া কারাবন্দি পাঁচ আসামির মধ্যে মহিউদ্দিন একজন।
২০০৭ সালের জুন মাসে যুক্তরাষ্ট্র থেকে তাকে দেশে ফিরিয়ে আনা হয়। এরপর থেকে তিনি এ মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত অন্য আসামিদের সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
গলাচিপা থানার কর্তব্যরত কর্মকর্তা এস এ খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত নয়টার দিকে গলাচিপার চৌরাস্তা এলাকায় অজ্ঞাতনামা কয়েকজন মহিউদ্দিনের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ঘটনাস্থল থেকে আলামিন নামে এক যুবক টেলিফোনে জানান, রাত সোয়া নয়টার দিকে ওই বাড়িতে আগুন জ্বলতে দেখে প্রতিবেশীরা এগিয়ে যায়।
স
bdnews24