২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ফাঁসির দিন কলিজাটা শান্ত হবে'

বঙ্গবন্ধু হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামিদের ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না বলে জানিয়েছেন পুরান ঢাকার হোসনী দালান এলাকার বাসিন্দা ৬৭ বছর বয়সী আমির মিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2009, 08:16 AM

Updated : 26 Aug 2022, 12:23 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বঙ্গবন্ধু হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামিদের ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না বলে জানিয়েছেন পুরান ঢাকার হোসনী দালান এলাকার বাসিন্দা ৬৭ বছর বয়সী আমির মিয়া। বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না। ততদিন রাজপথেই থাকবো। এ ঘাতক বাহিনীরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। যেই দিন ওদের ফাঁসি হবে সেই দিনই এই কলিজাটা শান্তি পাবে।" পয়ষট্টি বছর বয়সী ব্রাহ্মণবাড়িয়ার শামসুল হক তার প্রতিক্রিয়ায় বলেন, "আইজ খুউব ভালা বিচার অইছে। এহন ওদের (খুনীদের) তাড়াতাড়ি ফাঁসি দ্যাওন দরকার। বাবা (বঙ্গবন্ধু) মহান নেতা ছিল। পাঞ্জাবির হাত থেকে দেশকে মুক্ত করছে। ওই বাবারে মাইরা ফ্যালান ঠিক অইছে না।" কী রায় হয়েছে-তার জানা নেই। ব্যাখ্যা করে জানাতেই উচ্ছ্বল হয়ে শামসুল বলেন, "জাতি যেটা চাইছে সেটাই অইছে। আমারও ভালা লাগছে খুউব। এহন খুনীদের ফাঁসি হওন দরকার।" বৃহস্পতিবার বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায় ঘোষণার পর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছিল হাজার জনতার ভিড়। দলের পক্ষ থেকে মিছিল না করার আহ্বান জানানো হলেও বঙ্গবন্ধু মামলার আসামি পক্ষের আপিল আবেদন খারিজের পরই আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল করতে শুরু করেন। আইন প্রতিমন্ত্রী ও মহানগর আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম সবাইকে শান্ত থাকার অনুরোধ করেন। এসময় আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে মোনাজাত করেন নেতাকর্মীরা। তিনি জানান, শুক্রবার দেশের সব মসজিদ, মন্দির, উপসানালয়ে বিশেষ প্রার্থনা হবে। জুমার নামাজের পর বিশেষ মোনাজাত হবে দেশের সব মসজিদে। এলাকার ইম্পেরিয়াল টেইলার্সের স্বত্বাধিকারী রঞ্জিত চক্রবর্তী আদালতের রায়ে পরম সন্তুষ্টির কথা জানিয়ে বলেন, "অনেক বিলম্ব হয়েছে। এখন আর নয়। আগামী প্রজন্মকে নিরাপদে রাখতে দ্রুত এ রায়ের কার্যকর দেখতে চাই আমরা। বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় আগে কার্যকর করা হলে দেশে এতো খুনখারাপি হতো না।" ১৫ বছর ধরে বঙ্গবন্ধু এভিনিউতে সংবাদপত্র বিক্রি করেন ৭০ বছর বয়সী বিএম এমদাদুল হক। তিনি বলেন, "আল্ল