২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদ দেখা কমিটির সভা সন্ধ্যায়

দেশে ঈদ উল আজহার তারিখ নির্ধারণে বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2009, 04:33 AM

Updated : 26 Aug 2022, 12:23 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে ঈদ উল আজহার তারিখ নির্ধারণে বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসছে। দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা জানানোর জন্য মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হয়। জিলহজ মাসের ১০ তারিখ ঈদ উল আজহা উদযাপন হবে। বুধবার চাঁদ দেখা গেলে সে হিসাবে ঈদ হবে ২৮ নভেম্বর। ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ওই সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী এবং জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. শাহজাহান মিয়া। চাঁদ দেখার খবর যেখানে জানাতে হবে- টেলিফোন নম্বর : ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭; ফ্যাক্স নম্বর : ০২-৯৫৬৩৩৯৭, ৯৫৫৮৩৩৭। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১০০০ ঘ.