২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

ঢাকা বিশ^বিদ্যালয়ে ২০০৯-১০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর 'গ' ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ) ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার সকাল দশটায় শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2009, 07:13 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ^বিদ্যালয়ে ২০০৯-১০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর 'গ' ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ) ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার সকাল দশটায় শুরু হবে। বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক আব্বাস আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভর্তি পরীক্ষার জন্য আমাদের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। যথাসময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে উপাচার্যকে হত্যার হুমকির পরিপ্রেক্ষিতে ভর্তি পরীক্ষার দিন ক্যাম্পাসে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তুলতে আমরা সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছি।" ভর্তি পরীক্ষার আসন বিন্যাস অনুষদের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (িি.িঁহরাফযধশধ.বফঁ) দেওয়া হয়েছে। রোল নম্বর অনুযায়ী আসন বিন্যাস: বাণিজ্য অনুষদ ভবনগুলোতে রোল নম্বর ১০০০১ থেকে ১৩০৭০, কলা ভবন ও লেকচার থিয়েটার ১৩০৭১-১৬৮৬০, কার্জন হলে বিভিন্ন বিভাগে ১৬৮৬১-১৯৫১৯, মোকাররম ভবনের বিভিন্ন বিভাগে ১৯৫২০-২০৬১০, পরিসংখ্যান-গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটে ২০৬১১-২০৭৯৫, সায়েন্স এনেক্স (মোতাহের হোসেন ভবন) ভবনে ২০৭৯৬-২২২৭৭, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটে ২২২৭৮-২২৪৭৭, আধুনিক ভাষা ইনস্টিটিউটে ২২৪৭৮-২২৭৯৫, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ২২৭৯৬-২৩৫৪৪, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ২৩৫৪৫-২৪২৪০, সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে ২৪২৪১-২৪৬৫৩, গার্হ্যস্থ অর্থনীতি কলেজে ২৪৬৫৪-২৬৩৫৩, ইডেন কলেজে ২৬৩৫৪-৩১৯০২, অগ্রণী গার্লস স্কুল অ্যান্ড কলেজে (আজিপুর) ৩১৯০৩-৩৩১০২, সরকারি টিচার্স ট্রেনিং কলেজে ৩৩১০৩-৩৪৬০২, আইডিয়াল কলেজ (সেন্ট্রাল রোড) ৩৪৬০৩-৩৬২৫৭ এবং শেখ বোরহান উদ্দিন কলেজ (নাজিমুদ্দিন রোড) ৩৬২৫৮-৩৭৯৯৭ পর্যন্ত। 'গ' ইউনটে মোট আসন সংখ্যা ৯৮৩। আবেদনপত্র জমা পড়েছে ২৭ হাজার ৮১০টি। প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করছে প্রায় ২৮ জন। আগামী ১১ ডিসেম্বর 'চ' ও ১৮ ডিসেম্বর 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/০০৫০ ঘ.