২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগরীতে পুলিশ লাঞ্ছিত, গ্রেপ্তার ৩

পুলিশ লাঞ্ছনার অভিযোগে রাজধানীর কাকরাইল থেকে শনিবার সন্ধ্যায় পুলিশ তিন যুবককে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2009, 06:17 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পুলিশ লাঞ্ছনার অভিযোগে রাজধানীর কাকরাইল থেকে শনিবার সন্ধ্যায় পুলিশ তিন যুবককে গ্রেপ্তার করেছে। তারা হলেন রাহাত খায়রুল (২৪), রাজিন (২৫) ও শামস মো. সালাউদ্দিন (২৫)। রমনা থানার উপ-পরিদর্শক সাহেব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যার পর কয়েকজন যুবক কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে যাত্রী ছাউনিতে বসেছিল। সেখানে কতর্ব্যরত পুলিশের সহকারী উপপরিদর্শক মোহসিন তাদের পরিচয় জানতে চাইলে এবং ছাউনি থেকে বের হতে বললে তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে যুবকরা ওই পুলিশ কর্মকর্তাকে মারধর করে। এ সময় স্থানীয় লোকজন ছিনতাইকারী মনে করে তাদের পিটুনি দেয়। পুলিশ কর্মকর্তা বলেন, পুলিশসহ আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়া ও কর্মকর্তাকে লাঞ্ছনার অভিযোগে একটি মামলা দায়ের করা হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসএইচ/২৩৫০ ঘ.