কিশোরগঞ্জ, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা সদর কিশোরগঞ্জ অবরোধে ভৈরববাসীর কর্মসূচি শনিবার দ্বিতীয় দিনের মতো চলছে।
রাষ্ট্রপতির কুশপুত্তলিকা পোড়ানোর প্রতিবাদ এবং ভৈরব জেলা বাস্তবায়নের দাবিতে শুক্রবার থেকে লাগাতার এ কর্মসূচির ডাক দেওয়া হয়।
অবরোধের কারণে কিশোরগঞ্জমুখী বাস ও ট্রেন চলাচল বন্ধ থাকলেও ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেটের ভৈরব হয়ে চলাচলকারী ট্রেনগুলো যথারীতি চলছে। তবে কিশোরগঞ্জে কোনো বাস কিংবা ট্রেন যেতে পারছে না।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের এলাকা ভৈরবকে দেশের ৬৫তম জেলা করার জন্য মন্ত্রিসভা স
bdnews24