২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে অস্ত্রসহ গ্রেপ্তার ২

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাড়োইল গ্রাম থেকে শুক্রবার সকালে অস্ত্রসহ দু'জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2009, 03:09 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

রাজশাহী, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাড়োইল গ্রাম থেকে শুক্রবার সকালে অস্ত্রসহ দু'জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার থারা তক্তিপুর গ্রামের আব্দুর রাজ্জাক পলাশ (২২) ও নাজমুল হাছান টুকু (১৯)। তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, নয় রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়। রাজশাহী র‌্যাবের বিনোদপুর ক্যাম্পের কর্মকর্তা মেজর শহীদুল্লাহ বলেন, গোয়েন্দা তথ্যে নিশ্চিত হওয়ার পর বেলা ১১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত। জিজ্ঞাসাবাদ শেষে তাদের শিবগঞ্জ থানায় সোপর্দ করা হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৫৭ ঘ.